নতুনদের জন্য ক্রিপ্টো টেস্টনেট এয়ারড্রপ কমপ্লিট গাইড!

পড়তে লাগবেঃ 11 মিনিট

ক্রিপ্টোকারেন্সি বা ব্লকচেইন জগতে কোনো নতুন প্রজেক্ট যখন বাজারে মেইননেট (Mainnet) বা আসল কয়েন হিসেবে লঞ্চ করতে চায়, তার আগে তারা তাদের নেটওয়ার্কের কার্যকারিতা পরীক্ষা করার জন্য একটি ডেমো নেটওয়ার্ক তৈরি করে। একেই বলা হয় টেস্টনেট (Testnet)

সহজ কথায়, এটি হলো একটি ব্লকচেইনের ট্রায়াল ভার্সন। প্রজেক্টের ডেভেলপাররা দেখতে চায় তাদের নেটওয়ার্কে কোনো বাগ (Bug) বা সমস্যা আছে কিনা। আর এই পরীক্ষায় সাহায্য করার জন্য আমাদের মতো সাধারণ ইউজারদের তারা ফ্রিতে কিছু টাস্ক কমপ্লিট করতে দেয়। পরবর্তীতে প্রজেক্টটি যখন সফলভাবে লঞ্চ হয়, তখন টেস্টনেটে কাজ করা ইউজারদের রিওয়ার্ড হিসেবে আসল টোকেন বা এয়ারড্রপ (Airdrop) দেওয়া হয়।

যেহেতু এখানে ১ টাকাও আসল খরচ করতে হয় না, তাই বিগেইনারদের জন্য ক্রিপ্টো থেকে আয় করার অন্যতম সেরা মাধ্যম এটি। Testnet এবং Mainnet সম্পর্কে আরও বিস্তারিত জানতে এই পোস্টটি Testnet ও Mainnet কী ? টেস্টনেট থেকে কি আদৌ আয় করা যায়? পড়ুন।

টেস্টনেটে পার্টিসিপেট করতে যা যা প্রয়োজন (Basic Requirements)

যেকোনো টেস্টনেটে সফলভাবে জয়েন করতে মূলত ৩টি জিনিস অপরিহার্যঃ

  1. একটি ক্রিপ্টো ওয়ালেট (Web3 Wallet)
  2. টেস্টনেট ফসেট (Testnet Faucet – ফ্রি টোকেন)
  3. সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস (Social Accounts)

১. ওয়েব থ্রী ওয়ালেট (Web3 Wallet) এবং ড্যাপ (dApp)

টেস্টনেটের যেকোনো প্রজেক্টের সাথে যুক্ত হতে আপনার একটি Web3 ওয়ালেট লাগবে। এই ওয়ালেটগুলোর ভেতরেই থাকে dApp (Decentralized Application) ব্রাউজার। এই ব্রাউজার দিয়েই মূলত টেস্টনেটের ওয়েবসাইটগুলোতে কানেক্ট করতে হয়।

সবচেয়ে জনপ্রিয় ৩টি ওয়ালেট হলোঃ

  • MetaMask: এটি ক্রিপ্টো জগতের সবচেয়ে জনপ্রিয় ইভিএম (EVM) ওয়ালেট। Ethereum, Binance Smart Chain, Polygon সহ যেকোনো টেস্টনেট নেটওয়ার্ক এখানে কাস্টম RPC (Remote Procedure Call) বা Chainlist.org এর মাধ্যমে এক ক্লিকে যুক্ত করা যায়।
  • Trust Wallet / Phantom Wallet: Phantom ওয়ালেটটি Solana এবং অন্যান্য ইকোসিস্টেমের টেস্টনেটের জন্য দারুণ কাজ করে। আর Trust Wallet-ও মাল্টি-চেইন সাপোর্টের জন্য বেশ জনপ্রিয়।
  • OKX Wallet / Bitget Wallet: বর্তমানে নতুন নতুন অনেক এয়ারড্রপের জন্য এই ওয়ালেটগুলো সরাসরি ইন-অ্যাপ টাস্ক নিয়ে আসে, যা টেস্টনেটে জয়েন করা আরও সহজ করে দেয়।

Read More: Crypto Wallet কী ? Hot Wallet এবং Cold Wallet নিয়ে বিস্তারিত জানুন!

⚠️ নিরাপত্তা টিপসঃ টেস্টনেটে কাজ করার জন্য সবসময় একটি সম্পূর্ণ নতুন বা ডেডিকেটেড ওয়ালেট ব্যবহার করবেন। যেখানে আপনার আসল কোনো ফান্ড বা ক্রিপ্টো অ্যাসেট থাকবে না।

২. টেস্টনেট ফসেট (Testnet Faucet) কী এবং কিভাবে পাবেন?

যেহেতু টেস্টনেটে আসল টাকা লাগে না, তাই ট্রানজেকশন ফি (Gas Fee) দেওয়ার জন্য আমাদের ডেমো টোকেনের প্রয়োজন হয়। এই ফ্রি ডেমো টোকেন পাওয়ার মাধ্যমকে বলা হয় ফসেট (Faucet)

  • আপনি যে প্রজেক্টের টেস্টনেটে কাজ করবেন, তাদের নিজস্ব ফসেট ওয়েবসাইট থাকে।
  • সেখানে আপনার ওয়ালেট অ্যাড্রেসটি বসিয়ে দিলেই তারা ফ্রিতে কিছু টেস্টনেট কয়েন (যেমন: Sepolia ETH, BNB Testnet Token) পাঠিয়ে দেয়।
  • এই কয়েনগুলোর কোনো বাস্তব মূল্য নেই, এগুলো শুধু টেস্টনেটে ফি কাটার জন্য ব্যবহৃত হয়।

৩. সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট

অধিকাংশ টেস্টনেট প্রজেক্টে হিউম্যান ভেরিফিকেশন এবং কমিউনিটি গ্রোথের জন্য কিছু সোশ্যাল টাস্ক থাকে। তাই আপনার নিচের সোশ্যাল অ্যাকাউন্টগুলো রেডি থাকতে হবেঃ

  • Discord (প্রজেক্টের ফিডব্যাক দেওয়া এবং রোল নেওয়ার জন্য)
  • X (Twitter) (পোস্ট লাইক, রিটুইট এবং ফলো করার জন্য)
  • Telegram (আপডেট জানার জন্য)

যেকোনো টেস্টনেটে জয়েন করার ইউনিভার্সাল স্টেপস (Step-by-Step Guide)

আপনি যদি নিচের ৪টি সাধারণ ধাপ বুঝে যান, তবে পৃথিবীর যেকোনো টেস্টনেটে নিজেই পার্টিসিপেট করতে পারবেন।

১. নেটওয়ার্ক যুক্ত করা (Add Network)

প্রথমে আপনার ওয়ালেটে (যেমন MetaMask) সংশ্লিষ্ট প্রজেক্টের টেস্টনেট নেটওয়ার্কটি যুক্ত করুন। অনেক সময় প্রজেক্টের ওয়েবসাইটে ওয়ালেট কানেক্ট করলেই অটোমেটিক নেটওয়ার্ক অ্যাপ্রুভালের পপ-আপ আসে। অথবা Chainlist.org-এ গিয়ে “Include Testnets” অন করে নেটওয়ার্কটি খুঁজে নিয়ে যুক্ত করতে পারেন।

২. ফসেট বা ফ্রি টোকেন ক্লেইম (Claim Faucet)

প্রজেক্টের দেওয়া ফসেট লিংক থেকে আপনার ওয়ালেট অ্যাড্রেস সাবমিট করে টেস্ট টোকেন বা গ্যাস ফি সংগ্রহ করুন। কোনো কোনো ফসেটের জন্য প্রতিদিন একবার করে ক্লেম করা যায়।

৩. ড্যাপ ইন্টারঅ্যাকশন (Swap, Pool & Stake)

এবার প্রজেক্টের মেইন ড্যাপ (dApp) লিংকে যান। ওয়ালেট কানেক্ট করুন এবং নিচের মূল কাজগুলো সম্পন্ন করুনঃ

  • Swap: এক টেস্ট টোকেন থেকে অন্য টোকেনে রূপান্তর করুন।
  • Liquidity Pool: দুটি ভিন্ন টোকেন একসাথে লিকুইডিটি পুলে যোগ (Add Liquidity) করুন।
  • Stake / Lend: টোকেনগুলো স্ট্যাকিং বা লেন্ডিং (ধার দেওয়া) ফিচারে লক করুন।এই কাজগুলো দৈনিক অন্তত ১-২ বার রিপিট করলে এয়ারড্রপ পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

৪. ফিডব্যাক এবং ডিসকর্ড রোল (Feedback & Discord Role)

টেস্টনেটের মূল উদ্দেশ্যই হলো ভুল বা বাগ খুঁজে বের করা। কাজ করার সময় কোনো সমস্যা হলে স্ক্রিনশট নিন। তারপর তাদের অফিসিয়াল ডিসকর্ড (Discord) সার্ভারে জয়েন করে চ্যানেলে আপনার ওয়ালেট অ্যাড্রেস সহ মতামত সাবমিট করুন। অনেক সময় Zealy বা Galxe-এর মতো প্ল্যাটফর্মেও টাস্ক কমপ্লিট করে স্পেশাল “Role” বা ওএটি (OAT) ক্লেম করে রাখতে হয়।

আপনাদের বুঝানোর সুবিধার্তে আমরা একটা টেস্টনেটে লাইভ পার্টিসিপেট করে দেখাবো। টেস্টনেটটির নাম SimpleChain । তবে তার আগে একটা বিষয় ক্লিয়ার করা উচিত। আপনি টেস্টনেটে দুইভাবে অংশগ্রহণ করতে পারেন।

  • সরাসরি ওয়ালেটের dApp এর ব্রাউজার ব্যবহার করে। (সহজ মাধ্যম)
  • অথবা, আলাদা কোন ব্রাউজার ইউজ করে। এক্ষেত্রে আপনাকে সেই ব্রাউজারে যেকোন একটি ওয়ালেটের এক্সটেনশন ইন্সটল করতে হবে। আমি আপনাদের দ্বিতীয় পদ্ধতিটিই দেখাবো! আপনি যেভাবেই করেন না কেনো, মূল বিষয়বস্তু একই ধাচের।

কার্যপ্রণালী

  • আপনাকে এমন একটি ব্রাউজার ইন্সটল করতে হবে যেটি এক্সটেনশন সাপোর্ট করে। মোবাইলের জন্য Mises Browser, Quetta Browser অন্যতম। আর ডেস্কটপে Google Chrome এবং Opera Browser সহ প্রায় সকল ব্রাউজারেই এক্সটেনশন সাপোর্ট করে। ডেস্কটপে দেখানোর সুবাধে, আমি Opera Browser দিয়েই দেখাবো।
  • Opera সহ যেকোনো Browser এর সার্চ বারে Metamask Extension লিখে সার্চ করলে নিচের মতো রেজাল্ট আসবে। গুগলের প্রদর্শিত প্রথম রেজাল্টিতে ক্লিক করবো।
  • এবার Add to Opera/Chrome অপশনে ক্লিক করলে একটি পপ আপ মেনু আসবে। সেখান থেকে Add Extension এ ক্লিক করলে মেটামাস্ক এক্সটেনশনটি ইন্সটল হবে।
  • ইন্সটল করার পরে এক্সটেনশন অপশন হতে Metamask Extension টি ওপেন করবো। আমাদের সামনে দুইটি অপশন আসবে। আপনার যদি আগে থেকেই কোন ওয়ালেট থেকে থাকে সেক্ষেত্রে আপনি Import অপশনে ক্লিক করে আপনার ওয়ালেটের ১২/২৪ শব্দের Secret Phrase বসিয়ে সাবমিট করলেই ওয়ালেট খুলে যাবে। আর আপনার যদি কোন ওয়ালেট না থাকে সেক্ষেত্রে Create New Wallet অপশনে ক্লিক করে নতুন একটি ওয়ালেট খুলে নিন। আমি নতুন একটি ওয়ালেট ক্রিয়েট করবো। সেজন্য Create New Wallet অপশনে ক্লিক করবো।
  • এবার Use Secret Recovery Phrase অপশনে ক্লিক করবো।
  • এরপর নিচের মতো ইন্টারফেস আসবে। মিনিমাম ৮ সংখ্যার একটি স্ট্রং পাসওয়ার্ড সেট করবো।
  • Create Password এ ক্লিক করার পর নিচের মতো আরও একটি ইন্টারফেস আসবে। এখানে আপনার ওয়ালেটের গোপণ ফেইজ থাকবে যা মূলত ১২ থেকে ২৪টি শব্দের সমন্বয়ে গঠিত হয়। এই গোপণ ফেইজ যদি আপনি ভুলবশত হারিয়ে ফেলেন তাহলে আপনি আপনার ওয়ালেটের এক্সেসও হারিয়ে ফেলবেন। তাই এই ১২টি শব্দ কোন সুরক্ষিত কাগজে সুন্দর করে লিখে রাখুন। যেভাবে বিন্যস্ত অবস্থায় আছে, এক্টির পরে আরেকটি ঠিক সেভাবেই। কাউকে এই গোপণ ফেইজ শেয়ার করা থেকে বিরত থাকুন। নতুবা আপনার কষ্টের ফল অন্য কেউ ভোগ করতে পারে।
  • এবার Continue এ ক্লিক করার পরে আপনাকে কনফার্ম করতে বলবে যে আপনি ১২টি শব্দ আপনার কাছে সুরক্ষিত অবস্থায় রেখেছেন কিনা! ভেরিফাই করার পর আপনার ওয়ালেট সফলভাবে খুলে যাবে।

আমাদের ওয়ালেট খোলা ডান। এবার আমরা ব্রাউজারের নতুন একটা ট্যাব ওপেন করবো এবং SimpleChain এর ওয়েব সাইটে প্রবেশ করবো। এখানে আমরা Staking এবং Faucet এর মতো অপশনগুলো দেখতে পাচ্ছি যা উপরে আলোচনা করেছি। তো প্রথমেই আমরা Join Testnet এ ক্লিক করবো।

  • নিচের মতো ইন্টারফেইস আসবে। Connect Wallet এ ক্লিক করবো।
  • এবার আমাদের ওয়ালেট সিলেক্ট করতে বলবে। আমরা যেহেতু মেটামাস্ক ওয়ালেটের এক্সটেনশন ইন্সটল করেছি তাই আমরা মেটামাস্ক সিলেক্ট করবো।
  • এবার নিচের মতো কিছু পপ আপ আসবে। যেহেতু এটি টেস্টনেট এবং আমরা একটি নতুন ফাঁকা ওয়ালেট ব্যবহার করছি, তাই পারমিশনের পপ-আপগুলো দেখে নিয়ে কনফার্ম বা অ্যাপ্রুভ করে দেবো।
  • এরপর আমাদের সামনে মেইন ইন্টারফেইস দৃশ্যমান হবে। সেখানে থাকা সকল টাস্কগুলো কমপ্লিট করতে হবে। টাস্কগুলো বিভিন্ন সময় আপডেট হয় তাই নিয়মিত নজর রাখতে হবে। ডেইলি চেক-ইন করতে হবে। টুইটার, ডিসকোর্ড কানেক্ট করে এই টাস্কগুলো কমপ্লিট করলে টেস্টনেট আপনাকে কিছু পয়েন্ট দিবে যা এয়ারড্রপে কনভার্ট হবে।
  • এবার আসি ফসেট ক্লেইমে। ডেইলি ২৪ ঘন্টা পরপর আপনাকে তাদের নিজস্ব টেস্ট টোকেন ক্লেইম করে নিতে হবে যা আপনি Staking অপশনে স্টেক করতে পারবেন। যত বেশি স্টেইক করবেন তত বেশি পয়েন্ট পাবেন। ফসেই ক্লেইমের জন্য আমরা SimpleChain এর মূল পাতায় প্রবেশ করবো। সেখান থেকে Faucet এ ক্লিক করলে নিচের মতো পেইজ ওপেন হবে। সেখানে আপনার ওয়ালেটের এড্রেসটি কপি করে এনে পেস্ট করে, ক্যাপচা পূরণ করে সাবমিট করলেই 0.1 SRW টোকেন পাবেন। যা আপনার ওয়ালেটে শো হবে।
  • এবার আমরা চাইলে আমাদের টোকেন স্টেক করতে পারবো। তবে SimpleChain এ স্টেক করতে হলে আমাদের মিনিমাম 1 SRW টোকেন লাগবে যা একদিন সম্ভব নই। কেননা, ফসেট ১ দিনে শুধু 0.1 SRW টোকেন দেয়। এজন্য টেস্টনেটে রেগুলার এক্টিভ থাকতে হয়। স্টেকিং অপশনে ক্লিক করে ওয়ালেট কানেক্ট করলে নিচের মতো বিভিন্ন ভল্ট ওপেন হবে। Delegate অপশনে ক্লিক করে স্টেক করতে হবে। ধীরে ধীরে সবগুলো ভল্টে টোকেন স্টেক করার চেষ্টা করবেন।

📌 টেস্টনেটে কাজ করার সময় যে ভুলগুলো কখনোই করবেন না

  • আসল ওয়ালেট ব্যবহার: ভুল করেও আপনার মেইন ফান্ড বা পার্সোনাল ক্রিপ্টো অ্যাসেট আছে এমন ওয়ালেট টেস্টনেটে কানেক্ট করবেন না।
  • ধৈর্য হারানো: টেস্টনেটের রিওয়ার্ড পেতে ৩ থেকে ৬ মাস, এমনকি ১ বছরও সময় লাগতে পারে। তাই ধৈর্য ধরে রেগুলার কাজ করতে হবে।

📝 লেখকের শেষ কথা (Conclusion)

আশা করি, এই গাইডটি পড়ার পর ক্রিপ্টো টেস্টনেট (Testnet) নিয়ে আপনার মনের সব ভয় বা দ্বিধা কেটে গেছে। যদিও প্রজেক্টের ভিন্নতা অনুযায়ী টেস্টনেট গুলো কিছুটা ভিন্নধর্মী হয়ে থাকে তবে ব্যসিক কনসেপ্টগুলো প্রায় একই ধরণের হয়। কোনো টাকা খরচ না করে ক্রিপ্টো মার্কেট থেকে ফ্রিতে আয় করার এর চেয়ে বড় সুযোগ আর হতে পারে না। আজই আপনার মেটামাস্ক ওয়ালেট রেডি করুন এবং ছোট ছোট প্রজেক্টগুলোতে পার্টিসিপেট করা শুরু করে দিন।

পোস্টটি ভালো লাগলে আপনার ক্রিপ্টো ট্রেডার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। কোনো ধাপে বুঝতে সমস্যা হলে নিচে কমেন্ট করে আমাদের জানান, আমরা দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো!

আরও পড়ূনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *