Reveel (REVA) এর উত্থান ও পতনঃ চমৎকার কনসেপ্ট থাকা সত্ত্বেও কেন ইউজার হারালো?

পড়তে লাগবেঃ 3 মিনিট

Reveel REVA TGE বিলম্ব ও বিফলতা: রিভিলের ৫টি বড় ভুল

ওয়েব থ্রী (Web3) এবং সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে অর্থ লেনদেনের কনসেপ্টটি সত্যি অভিনব। আর দারুণ এই কনসেপ্ট নিয়ে যাত্রা শুরু করেছিল Reveel বা RevaPay)। এই মেসেজের মাধ্যমে সরাসরি অন-চেইন পেমেন্ট বা ট্রান্সফার করার সুবিধা নিয়ে এসে তারা পুরো ক্রিপ্টো কমিউনিটির দৃষ্টি আকর্ষণ করেছিল। বাইনান্স বুস্টার (Binance Booster) প্রোগামে তাদের Pre-TGE এবং Phase 1 থেকে Phase 8 পর্যন্ত মোট ৮টি ক্যাম্পেইন সম্পন্ন হয়, যেখানে লাখ লাখ ব্যবহারকারী রিওয়ার্ড পয়েন্ট ও $REVA টোকেন অর্জন করে।

কিন্তু আজ প্রায় ৯ মাসেরও অধিক সময় পার হয়ে গেলেও তাদের টোকেন জেনারেশন ইভেন্ট (TGE) বা লিস্টিং সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট ঘোষণাই তারা করেনি। দুর্দান্ত একটি প্রোডাক্ট আইডিয়া থাকার পরও প্রজেক্টটি কেন তাদের ইউজার বেইস এবং হাইপ ধরে রাখতে ব্যর্থ হলো, চলুন এই বিষয়টিই জেনে নেওয়া যাক।

১. অ্যাপ চালুর সঠিক টাইমিং বা সময় নির্বাচন করতে না পারা

বাইনান্সে তাদের বুস্টার ক্যাম্পেইন চলাকালীন সময়ে প্রতিদিন হাজার হাজার সক্রিয় ক্রিপ্টো ইউজার রিভিলের ইকোসিস্টেমে যুক্ত হচ্ছিল। ঠিক ওই সময়ে যদি তারা তাদের নিজস্ব মোবাইল অ্যাপ (Reva AI – Money in your DMs) প্লে স্টোরে রিলিজ করতো, তবে এক ধাক্কায় লাখ লাখ অর্গানিক ডাউনলোড পেয়ে যেত। অথচ অ্যাপটি যখন রিলিজ হলো, ততদিনে বুস্টার ক্যাম্পেইনের ইউজাররা হতাশ হয়ে প্ল্যাটফর্ম ছেড়ে চলে গেছে। প্লে স্টোরে অ্যাপটির ডাউনলোড সংখ্যা মাত্র ১০০+ যা সত্যই আমায় হতাশ করেছে।

২. TGE ও টোকেন লিস্টিংয়ে দীর্ঘ বিলম্ব

বাইনান্স বুস্টারের ৮টি ফেইজ শেষ হওয়ার পর ইউজাররা একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে এয়ারড্রপ ও লিস্টিং আশা করে। কিন্তু Reveel প্রায় ৯ মাস ধরে TGE ঝুলিয়ে রেখেছে। ক্রিপ্টো মার্কেটে ইউজারদের ধৈর্য নেই বললেই চলে, তার উপর এত দীর্ঘ বিলম্বের কারণে এয়ারড্রপ হান্টাররা এবং সাধারণ ব্যবহারকারীরা সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলে।

৩. অকার্যকর সোশ্যাল মিডিয়া সাপোর্ট ও বিভ্রান্তিকর কন্টেন্ট স্ট্র্যাটেজি

একটি টেকনোলজি এবং পেমেন্ট অবকাঠামোভিত্তিক প্রজেক্টের প্রধান কাজই হলো প্রোডাক্ট আপডেট ও লিস্টিং সংক্রান্ত স্পষ্ট বার্তা দেওয়া। অথচ সোশ্যাল মিডিয়া বিশেষ করে X-এ তারা অনবরত দীর্ঘ ব্লগ পোস্ট করতে থাকে। ইউজাররা কমিউনিটি আপডেটের বদলে বিভ্রান্তিকর পোস্ট দেখে ক্ষুব্ধ হয়। পরবর্তীতে অতিরিক্ত নেগেটিভ কমেন্টের কারণে তারা কন্টেন্ট পোস্ট করা থেকে বিরত থাকে এবং মাঝখানে নিজেদের এক্স-এর ভেরিফাইড (গোল্ড/ব্লু) ব্যাজও হারিয়ে ফেলে, যা তাদের ব্র্যান্ড ইমেজে মারাত্মক আঘাত হানে।

৪. অন্যান্য প্রজেক্টের সাথে প্রতিদ্বন্দ্বিতায় পিছিয়ে পড়া

মেসেজিং বা সোশ্যাল চ্যানেলের মাধ্যমে পেমেন্ট পাঠানোর ধারণা প্রথম রিভিল নিয়ে আসলেও, পরবর্তীতে অন্য প্ল্যাটফর্মগুলো এটিকে চমৎকারভাবে কাজে লাগায়। উদাহরণস্বরূপ, সাম্প্রতিক Pieverse-এর Purr-Fect Claw প্রজেক্ট। যেটিও একটি টেলিগ্রাম বেইজড্‌ মেসেজিং ভিত্তিক পেমেন্ট মেকানিজম সিস্টেম। স্বল্প সময়ের এয়ারড্রপ ইভেন্টের মাধ্যমে তারা এই প্রজেক্টের ব্যপক মার্কেটিং করেছে, সেই সাথে অনেক জনপ্রিয়তাও অর্জন করতে সফল হয়েছে। তবে রিভিল এই মেকানিজমের শতভাগ উদ্ভাবক হওয়া সত্ত্বেও ফার্স্ট-মুভার অ্যাডভান্টেজ ধরে রাখতে পারেনি।

৫. ক্লিয়ার ইউটিলিটি ও রোডম্যাপের অভাব

শুধুমাত্র $REVA টোকেন রিওয়ার্ড বা পয়েন্ট ডিস্ট্রিবিউট করেই একটি কমিউনিটি ধরে রাখা যায় না। টোকেনের টোটাল সাপ্লাই, ভেস্টিং শিডিউল এবং রিয়েল-ওয়ার্ল্ড ইউজকেস সম্পর্কে কোনো স্পষ্ট দিকনির্দেশনা না থাকায় দীর্ঘমেয়াদী ইনভেস্টররা সাইডলাইন হয়ে গেছেন।

উপসংহার

পেমেন্ট অবকাঠামো হিসেব রিভিল (Reva AI) এর সোশ্যাল-পেমেন্ট ভিজ্যুয়াল আইডিয়াটি আসলেই অসাধারণ ছিল। কোনো জটিল ওয়ালেট অ্যাড্রেস ছাড়াই কেবল সোশাল হ্যান্ডেল কিংবা ইউজারনেম দিয়ে টাকা পাঠানো। তবে ভুল সময়ে প্রোডাক্ট ডেলিভারি, দেরিতে TGE এবং দুর্বল কমিউনিটি ম্যানেজমেন্টের কারণে আজকের এই অবস্থা। ভবিষ্যতে যদি তারা বাইনান্স বা অন্য কোনো বড় এক্সচেঞ্জে হঠাৎ লিস্টিং ঘোষণা করে, তবেই হয়তো তারা হারানো জায়গা কিছুটা হলেও পুনরুদ্ধার করতে পারবে। এব্যপারে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।

আরও পড়ূনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *