Upcoming Binance Booster Campaign: পরবর্তী কোন প্রজেক্টগুলো আসতে পারে?

Upcoming Binance Booster Campaign: পরবর্তী কোন প্রজেক্টগুলো আসতে পারে?
পড়তে লাগবেঃ 6 মিনিট

আসসালামু আলাইকুম! আমরা যারা Binance Alpha-তে নিয়মিত ট্রেড করি এবং Binance Alpha এর বিভিন্ন Airdrop কিংবা Upcoming Binance Booster Campaign এর বিভিন্ন প্রজেক্টগুলোতে নিয়মিত অংশ গ্রহণ করি তাদের জন্য সময়টা হয়তো ততটাও ভালো যাচ্ছে না। ক্রিপ্টো মার্কেটের ডাউনফল, সেই সাথে আগের মতো বাইনান্সে তেমন ভালো কোন প্রজেক্ট না আসায় অনেকেই আলফা থেকে ক্রমশ নিজেদের গুটিয়ে নিচ্ছে। বাইনান্স থেকেও ইউজারদের জন্য আশানুরূপ ভালো কোন খবর নেই। তবে অতীতের বিভিন্ন প্রজেক্টগুলোর ওয়েবসাইট এবং তাদের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল বিশ্লেষণ করলে দেখা যায় অতীতের কিছু প্রজেক্টের পরবর্তী Phase গুলো শীগ্রই লাইভ হতে পারে। আগামী দিনে বাইনান্স বুস্টার ক্যাম্পেইনে কোন প্রজেক্টগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, প্রজেক্টগুলোর টোটাল কতগুলো ফেইজ আসতে পারে, নিচে বিস্তারিত আলোকপাত করা হলো।

⚠️ বিশেষ সতর্কবার্তা ও ডিসক্লেইমারঃ ক্রিপ্টোজানালা (CryptoJanala) কোনো আর্থিক পরামর্শদাতা নয়। আমরা কাউকে ট্রেডিং বা বিনিয়োগে উৎসাহিত করি না। ক্রিপ্টো মার্কেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তাই যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজ দায়িত্বে যাচাই করুন। আপনার কোনো আর্থিক ক্ষতির জন্য আমরা দায়ী থাকবো না।

Binance Booster Campaign কী?

Binance Booster Campaign মূলত একটি বিশেষ ধরনের ইভেন্ট যেখানে ব্যবহারকারীরা বিভিন্ন অন-চেইন বা ওয়ালেট সম্পর্কিত টাস্ক সম্পন্ন করে রিওয়ার্ড অর্জনের সুযোগ পায়। সহজ কথায়, বাইনান্স যখন কোনো নতুন এবং সম্ভাবনাময় প্রজেক্টকে সাপোর্ট করে, তখন তারা একটি নির্দিষ্ট ক্যাম্পেইন চালু করে। এর মাধ্যমে ইউজাররা নির্দিষ্ট কিছু টাস্ক পূরণ করে এবং তার বিনিময়ে ফ্রিতে নতুন টোকেন রিওয়ার্ড হিসেবে পায়।

আরও পড়ুনঃ Fake Token Airdrop এ Wallet Connect করা কতটা ঝুঁকিপূর্ণ?

এই ধরনের ক্যাম্পেইনে সাধারণত ব্যবহারকারীদের করতে হতে পারেঃ

  • Binance Wallet ব্যবহার করা।
  • টুইটার হ্যান্ডেল ব্যবহার করে তাদের প্রোফাইলে ফলো এবং রিটুইট করা।
  • নতুন Web3 অ্যাপ্লিকেশন এক্সপ্লোর করা।
  • নির্দিষ্ট অন-চেইন কার্যক্রম সম্পন্ন করা।
  • নির্দিষ্ট টোকেনে ট্রেড কিংবা স্টেইক করা।

কেন Binance Booster Campaign এত জনপ্রিয়?

Booster Campaign দ্রুত জনপ্রিয় হওয়ার কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, অনেক সময় এই ক্যাম্পেইনের মাধ্যমে এমন কিছু প্রজেক্ট সামনে আসে যেগুলো পরবর্তীতে বড় এক্সচেঞ্জে লিস্ট হয়ে যায়। দ্বিতীয়ত, ব্যবহারকারীরা তুলনামূলক কম ঝুঁকিতে নতুন টোকেন অর্জনের সুযোগ পায়। সর্বশেষে, এই ধরনের ইভেন্টগুলো নতুন Web3 প্রজেক্টের সাথে ব্যবহারকারীদের সরাসরি পরিচয় করিয়ে দেয়। তাছাড়াও আরও অনেক কারণ রয়েছে।

পরবর্তী সম্ভাব্য প্রজেক্টগুলোর তালিকাঃ (Predictions)

zkPass (ZKP) Booster Program: এই প্রজেক্টের কেবলমাত্র ১টি ফেইজই বাইনান্সে এসেছিলো এবং যার রিওয়ার্ড প্রজেক্টের শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই ইউজারদের মাঝে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। প্রজেক্টটি ইউজারদের মধ্যে ব্যপক সাড়া ফেলে। এই প্রজেক্টের আরও একটি ফেইজ আসার সম্ভাবনা রয়েছে।

Bitway (BTW) Booster Compaign: বাইনান্স আলফা বুস্টার ক্যম্পেইনে লন্স হওয়া প্রজেক্টগুলোর মধ্যে Bitway প্রজেক্টটি সবচেয়ে জঘন্য মানের একটি প্রজেক্ট। প্রজেক্টটিতে অংশ নিতে বাইনান্স ইউজারদের সর্বনিন্ম ১৬৫ আলফা পয়েন্ট এর দরকার হয়েছিলো। অন্যন্য প্রজেক্ট যেখানে শুধুমাত্র ৬১ আলফা পয়েন্টেই ভালো মানের টোকেন ডিস্ট্রিবিউট করে থাকে। সেখানে ১৬৫ আলফা পয়েন্টে নামমাত্র ১০০০ BTW টোকেন প্রদান করে যার লিস্টিং প্রাইস ছিলো মাত্র $0.008 USDT এবং তারা এই রিওয়ার্ড সবাইকে দেয়নি। Randomly ইউজার সিলেক্টের মাধ্যমে রিওয়ার্ড ডিস্ট্রিবিউট করে। তো অদূর ভবিষ্যতে এই প্রজেক্টের আরও একটি ফেইজ আসার সম্ভাবনা রয়েছে।

Unitas (UP) Booster Program: এই প্রজেক্টটি মধ্যম পর্যায়ের একটি প্রজেক্ট। ১০০,০০০ স্লট ধারী এই ক্যম্পেইনটিতে মাত্র ৭৮,০০০ ইউজার অংশগ্রহণ করে। ১০৫টি করে UP টোকেন সবাইকে ডিস্ট্রিবিউট করে। ইনিশিয়াল লিস্টিং প্রাইসে যার মূল্য উঠে $৮-৯ USDT । Unitas Booster Program এর আরও একটি ফেইজ আসার সম্ভাবনা রয়েছে।

Hemi (HEMI) Booster Compaign: Binance Booster Campaign এর অন্যতম এক দারুণ প্রজেক্ট এটি। বুস্টার ক্যাম্পেইনের শুরুর দিকে এই প্রজেক্টটি বাইনান্স লন্স করে। সীমিত সংখ্যক আলফা ইউজার থাকাতে ইউজাররা ব্যপক পরিমানে লাভবান হোন এই প্রজেক্টটি থেকে। এই প্রজেক্টির ৩টি ফেইজের মধ্যে কেবলমাত্র ১টি ফেইজ বাইনান্স ওয়েব থ্রী ওয়ালেটে লাইভ হয়ছে। বাকি ২টি ফেইজ হয়তো শীগ্রই লাইভ হতে পারে।

HoloWorld (HOLO) Booster Compaign: Binance Booster Campaign এর অন্যতম আরও একটি উন্নত মানের প্রজেক্ট হলো HoloWorld । Artificial Intelligence (Ai) ভিত্তিক এই প্রজেক্টটি তার অভিনব স্ট্র্যটেজি ও চিন্তাধারায় টোকেনের মান এবং দাম উভয় ক্ষেত্রেই বাকি প্রজেক্টগুলোকে পেছনে ফেলতে বাধ্য। বিনামূল্যে অংশগ্রহনের মাধ্যমে অনেক ইউজার এই প্রজেক্ট হতে ব্যপক ফ্রি টোকেন লুফে নেন। এই প্রজেক্টের আরও ৪টি ফেইজ অদূর ভবিষ্যতে আসতে পারে।

OpenEden (EDEN) Booster Compaign: OpenEden-কে বুস্টার জগতের ধনী এয়ারড্রপ বললে ভুল বলা হবে না। $150 USDT স্টেইক করার মধ্য দিয়ে এই ক্যম্পেইনে অংশগ্রহন করতে হয়েছিলো। তবে ইউজারদের প্রজেক্টটি হতাশ করেনি। বিগত প্রজেক্টগুলোর মধ্যে সবচেয়ে বেশি রিওয়ার্ড প্রদানের দিক থেকে এই প্রজেক্টটির নাম সবচেয়ে এগিয়ে রবে। প্রজেক্টটির আরও একটি ফেইজ আসার সম্ভাবনা রয়েছে।

তথ্যের উৎস: এই আর্টিকেলে উল্লেখ করা প্রজেক্টগুলোর সম্ভাব্য ফেইজ এবং পরবর্তী আপডেটসমূহ বিভিন্ন অফিশিয়াল রোডম্যাপ ও [AlphaMalik] থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিশ্লেষণ করা হয়েছে। তবে ক্রিপ্টো প্রজেক্টের যেকোনো সিদ্ধান্ত যেকোনো সময় পরিবর্তন হতে পারে।

বুস্টার ক্যাম্পেইনের ভবিষ্যৎ এবং সম্ভাবনা

ক্রিপ্টো মার্কেটে বর্তমান অস্থিরতা থাকলেও Binance Booster Campaign মূলত দীর্ঘমেয়াদী এয়ারড্রপ সন্ধানীদের জন্য একটি আশীর্বাদ। বর্তমানে মার্কেটে Layer 2 এবং AI প্রজেক্টগুলোর আধিপত্য বাড়ছে। আমাদের তালিকার Hemi বা HoloWorld এর মতো প্রজেক্টগুলো এটাই প্রমাণ করে যে, বাইনান্স এখন হাই-টেক এবং ইউটিলিটি বেসড প্রজেক্টকে বেশি প্রায়োরিটি দিচ্ছে। ভবিষ্যতে আমরা হয়তো আরও বেশি RWA (Real World Assets) এবং ডি-ফাই (DeFi) প্রজেক্ট বুস্টার ক্যাম্পেইনে দেখতে পাবো।

বুস্টার ক্যাম্পেইন থেকে সর্বোচ্চ রিওয়ার্ড পাওয়ার কৌশল

  1. আলি বার্ড অ্যাডভান্টেজঃ অনেক প্রজেক্ট ‘First Come First Served’ ভিত্তিতে রিওয়ার্ড দেয়। তাই ক্যাম্পেইন শুরু হওয়ার সাথে সাথে টাস্ক সম্পন্ন করার চেষ্টা করুন।
  2. একাধিক ফেইজে নজর রাখাঃ অনেক ইউজার প্রথম ফেইজ শেষ হওয়ার পর প্রজেক্টটি ভুলে যায়। কিন্তু অধিকাংশ প্রজেক্ট ২-৩টি ফেইজে রিওয়ার্ড দেয়। নিয়মিত ফলো-আপ করলে রিওয়ার্ডের পরিমাণ বাড়ে।
  3. সোশ্যাল মিডিয়া টাস্কঃ শুধু ওয়ালেট কানেক্ট করলেই হবে না, তাদের ডিসকর্ড এবং টুইটারে অ্যাক্টিভ থাকলে অনেক সময় ‘Loyalty Bonus’ পাওয়া যায়। তাছাড়া Upcoming Binance Booster Campaign এর জন্য Binance Wallet এর অফিশিয়াল এক্স হ্যান্ডেল সহ প্রজেক্টগুলোর এক্স হ্যান্ডেলগুলোতেও নিয়মিত নজর রাখা উচিত।

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

এটি আপনার পোস্টের শব্দ সংখ্যা বাড়ানোর পাশাপাশি SEO-তে ব্যাপক সাহায্য করবে:

  • প্রশ্ন: বুস্টার ক্যাম্পেইনের টোকেন কি সাথে সাথেই সেল করা যায়?
    • উত্তর: সাধারণত লিস্টিং হওয়ার পর বা ডিস্ট্রিবিউশন শেষ হলে আপনি আপনার Web3 ওয়ালেট থেকে সরাসরি সোয়াপ কিংবা সেল করতে পারবেন।
  • প্রশ্ন: এই ক্যাম্পেইনগুলোতে কি আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে?
    • উত্তর: সরাসরি না থাকলেও, নেটওয়ার্ক ফি (Gas Fee) বাবদ কিছু খরচ হতে পারে। তবে বড় প্রজেক্ট হলে রিওয়ার্ডের তুলনায় এই খরচ খুবই সামান্য।
  • প্রশ্ন: আলফা পয়েন্ট (Alpha Points) কীভাবে অর্জন করা যায়?
    • উত্তর: বাইনান্সের বিভিন্ন লার্নিং প্রোগ্রাম এবং অ্যাক্টিভিটিতে অংশ নিয়ে এই পয়েন্ট জমা করা যায়, যা অনেক সময় বড় প্রজেক্টে এন্ট্রি পেতে সাহায্য করে।

উপসংহার

পরিশেষে বলা যায়, ক্রিপ্টো ইকোসিস্টেম বর্তমানে কিছুটা ধীরগতির মনে হলেও এটি মূলত নতুন নতুন টেকনোলজির সাথে পরিচিত হওয়ার উপযুক্ত সময়। Upcoming Binance Booster Campaign এর মতো ইভেন্টগুলো আমাদের শেখায় যে, ধৈর্য এবং নিয়মিত আপডেট অনুসরণ করাই ওয়েব-থ্রি (Web3) জগতে সক্রিয় থাকার মূল চাবিকাঠি। যদিও সব প্রজেক্ট থেকে সমান অভিজ্ঞতা পাওয়া যায় না, তবে HoloWorld বা Hemi-এর মতো উদ্ভাবনী প্রজেক্টগুলো ভবিষ্যতে টেকনোলজি এবং ইউটিলিটির দিক থেকে অনন্য ভূমিকা রাখতে পারে।

একজন সচেতন ইউজার হিসেবে আপনার কাজ হলো হতাশ না হয়ে প্রজেক্টগুলোর পরবর্তী ধাপগুলোর দিকে নজর রাখা এবং নির্দেশিকা অনুযায়ী সময়মতো অংশগ্রহণ করা। মনে রাখবেন, ডিজিটাল এই বিশ্ব প্রতিনিয়ত পরিবর্তনশীল, তাই এখানে নিজেকে আপডেট রাখার কোনো বিকল্প নেই। নিয়মিত এই ধরণের গাইড এবং টেকনিক্যাল টিউটোরিয়াল পেতে আমাদের ওয়েবসাইট CryptoJanala ভিজিট করুন এবং আমাদের কমিউনিটির সাথে যুক্ত থাকুন। সঠিক তথ্য ও আপনার সচেতন প্রচেষ্টাই হতে পারে আগামীর নতুন সম্ভাবনার পথ।

ধন্যবাদ!

আরও পড়ূনঃ

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *